চাঁদা তোলা নিয়ে বিরোধ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১১ ডিসেম্বর ২০২০, ০৯:৫০ PM
বকুল শেখ

বকুল শেখ © সংগৃহীত

পাবনার অনন্ত বাজার এলাকায় চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে কুপিয়ে ও গুলি করে বকুল শেখ (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার মোখলেছুর রহমান গংয়ের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছিম আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে-এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দোগাছি ইউপির চেয়ারম্যান আলী হাসান বলেন, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজেরা প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। একজন ইউপি সদস্যকে এভাবে হত্যা মেনে নেওয়া যায় না।’ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬