ইয়াবাসহ পৌর ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

০৩ ডিসেম্বর ২০২০, ০৪:২১ PM
মো. জুয়েল খান

মো. জুয়েল খান © ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদককে ১৩ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার রাতে পুরান মহিপুরের শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রলীগের ওই নেতার নাম মো. জুয়েল খান (২৪)। সে কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার মো.সুলতান খানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাতে জুয়েল মটোরসাইকেলে কুয়াকাটা থেকে কলাপাড়া ফিরছিল। এ সময় তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ১৩ পিস ইয়াবাসহ আটক জুয়েল রানাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার ব…
  • ১৩ এপ্রিল ২০২৬
বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬