দিনাজপুর আইনজীবী সমিতি

সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কতটি পেল?

১৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ PM
দিনাজপুর আইনজীবী সমিতি

দিনাজপুর আইনজীবী সমিতি © ফাইল ছবি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টিতে বিএনপি-সমর্থিত আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল জয়ী হয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে জামায়াত-সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া সহসাধারণ সম্পাদকসহ ২টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী ও জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক মো. এমাম আলী।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী ও জেলা জামায়াত নেতা আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টো।

বিএনপি-সমর্থিত আইনজীবী ফোরামের বিজয়ীরা হলেন সহসভাপতি মো. সিরাজুল ইসলাম ও মো. আব্দুল হান্নান, সহসাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এস এম জি মোস্তাকিম এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না।

এদিকে সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল বিজয়ী হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন।

এছাড়া নির্বাহী কমিটির পাঁচ সদস্য পদে বিএনপি-সমর্থিত প্যানেলের মো. জোবায়ের আল মাহমুদ তুহিন ও মো. এনামুল হক, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ওবায়দুল্লাহ ও শারমিন আক্তার সাথী এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (১১ এপ্রিল) রাত ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬