চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, থাকছে আইফোন-টিভি-মোটরসাইকেল

১৩ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
আইফোন, স্মার্ট টিভি, মোটরসাইকেল ও নবীন ফ্যাশন

আইফোন, স্মার্ট টিভি, মোটরসাইকেল ও নবীন ফ্যাশন © টিডিসি সম্পাদিত

চাঁদাবাজদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে আলোচিত নবীন ফ্যাশন। রবিবার (১২ এপ্রিল) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

চাঁদাবাজদের ভিডিও হোয়াটসঅ্যাপে দিলেই ২ হাজার ৪০০ টাকার পাঞ্জাবি, আইফোন, টিভি ও মোটরসাইকেল পুরস্কার দেওয়ার কথা জানানো হয়। এ ছাড়াও পাঁচ হাজার চাঁদাবাজ ধরতে পারলে পাঁচ হাজার পাঞ্জাবি উপহারের কথাও জানায় প্রতিষ্ঠানটি। 

অফারটি আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়ে, চলবে আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে ভিডিও প্রদানকারী ব্যক্তির পরিচয় শতভাগ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছে নবীন ফ্যাশন। 

ফেসবুক পেজে দেওয়া পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের যেকোনো স্থান থেকে সবধরনের চাঁদাবাজির একটি ভিডিও ধারণ করে চাঁদাবাজের পরিচয়সহ হোয়াটসঅ্যাপে (+8801401120770) এই নাম্বারে পাঠাতে হবে। 

প্রথম পুরস্কার iPhone 17 Pro max 256gb; দ্বিতীয় পুরস্কার Canon DSLR ক্যামেরা; তৃতীয় পুরস্কার ১২৫ সিসির মোটরসাইকেল; চতুর্থ পুরস্কার 55" NOBIN ANDROID TV; পঞ্চম পুরস্কার 50" NOBIN ANDROID TV। 

তারা আরও জানায়, পাঁচ হাজার ক্যামেরা কি পারবে না! চাঁদাবাজ-সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করতে? চাঁদাবাজগুলো আগে ছিল দারিদ্র সীমার নীচে। এখন চলে গেছে চরিত্র সীমার নীচে...। সমাজ ঠিক করার দায়িত্ব এবার আপনার /আমার /আমাদের। কারণ এভাবে আর চলতে দেয়া যাবে না।

স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬