অবশেষে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি

২৯ মার্চ ২০২৬, ০২:০৯ PM
ওসি গোলাম মর্তুজা ও নবীন ফ্যাশন

ওসি গোলাম মর্তুজা ও নবীন ফ্যাশন © সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

রবিবার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে স্বশরীরে হাজির হয়ে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং নিঃশর্ত ক্ষমা চান।

এর আগে গত ২৫ মার্চ একই আদালত ওসি গোলাম মর্তুজাকে তলব করে ঘটনার ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে দোকানটি খুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগে এ আদেশ দেন। নির্দেশনা অনুযায়ী রোববার আদালতে হাজির হয়ে ওসি তার বক্তব্য তুলে ধরেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন জানান, ওসি আদালতে জবাব দাখিল করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আদালত তার বক্তব্য শুনেছেন এবং এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রয়েছে। তিনি আরও জানান, দোকান বন্ধের দিন কয়েকজন ব্যক্তি নিজেদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ পরিচয় দিয়েছিলেন—এ বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন।

এ ঘটনায় ওসি গোলাম মর্তুজাকে হাতিরঝিল থানা থেকে সরিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি বন্ধ করে দেয়। ‘কম দামে বিক্রি’কে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানানো হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও দেখা যায়।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬