বিয়ের একমাস না যেতেই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

২৯ নভেম্বর ২০২০, ১২:৪৯ PM
নিহত ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা

নিহত ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা © সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে মো. সোহেল রানা (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিয়ের এক মাস না যেতেই কক্সবাজারের চকরিয়া উপজেলায় তাকে হত্যা করা হলো। শনিবার দিবাগত রাতে চকরিয়া পৌর শহরের ভরামুহুরী এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

নিহত সোহেল রানা চকরিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। তিনি পৌরসভার পালাকাটা এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রকিবের ছেলে। চলতি মাসেই তার বিয়ে হয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী সোহেল রানার ওপর হামলা করে। এ সময় তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 
  • ১৯ এপ্রিল ২০২৬
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব
  • ১৯ এপ্রিল ২০২৬
জেনে নিন জনপ্রিয় ৭টি স্কলারশিপ সম্পর্কে
  • ১৯ এপ্রিল ২০২৬
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ড্যাফোডিলের ‘এআই হ্যাকাথন ২০…
  • ১৯ এপ্রিল ২০২৬
সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 
  • ১৯ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর
  • ১৯ এপ্রিল ২০২৬