একদিনে ৪৭ মামলা আপোষে নিষ্পত্তি, হাসিমুখে বাড়ি ফিরলেন ৪৬ দম্পতি

২৫ নভেম্বর ২০২০, ০৫:৩০ PM
মামলা আপোষে নিষ্পত্তি

মামলা আপোষে নিষ্পত্তি © সংগৃহীত

সুনামগঞ্জে বিভিন্ন সময়ে করা ৪৭ টি নারী নির্যাতন মামলার রায় দিয়েছেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলাগুলো আপসে নিষ্পত্তি হওয়ায় আদালত সব আসামিকে খালাস দিয়েছেন। আজ বুধবার(২৫ নভেম্বর) ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় প্রদান করেন।

স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আপোষ মীমাংসায় ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে আদালতের বিচারক, আইনজীবী ও মামলার বাদী-বিবাদীর সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশে সংসার ধর্ম পালন, যৌতুক দাবি না করা, অত্যাচার নির্যাতন না করা, পারিবারিক পরিবেশে আলোচনার মাধ্যমে সংসারে বিরোধ মেটানোসহ পৃথক ছয় শর্তে মামলা আপোষ নিষ্পত্তি হয়।

এতে করে ৪৭টি মামলায় জড়িত ৯৪টি পরিবার মামলা থেকে পরিত্রাণ পেল। এছাড়া পরিবারগুলোর শিশু-কিশোর ফিরে পাবে বাবা-মায়ের আদর।

মামলার বাদী-বিবাদীরা জানান, আপোষ মীমাংসার মাধ্যমে মামলা শেষে তারা আবারও পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে এক সাথে বসবাস করতে পারবেন।

এদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন বলেন, পারিবারিক বিরোধ আপোষ নিষ্পত্তি করতে জনগণকে ন্যায় বিচার ও পরিবারের সুখ-সমৃদ্ধি ফিরিয়ে দিতে এটি একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। মামলার বাদী-বিবাদীরা আদালতের রায় পেয়ে খুব সন্তুষ্ট হয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় বলেন, এটি আদালতের যুগান্তকারী রায়। এ রায়ের ফলে স্বামী ফিরে পাবে স্ত্রী, শিশুরা ফিরে পাবে বাবা-মা। রায় ঘোষণার পরপর মামলার বাদী-বিবাদীকে আদালতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ: মামলা
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬