পাম্পে পেট্রোল ঢেলে ঝলসে দেওয়া হল কলেজছাত্রকে

২৫ নভেম্বর ২০২০, ১২:৫০ AM
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট © ফাইল ফটো

রাজধানীর জুরাইনের ‘এস আহমেদ’ নামের একটি পেট্টোল পাম্পে এক কলেজছাত্রের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে। এই ঘটনায় ওই পেট্রোল পাম্পের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম রিয়াদ হোসেন (২০)। গুরুতর দগ্ধ রিয়াদকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।

পুলিশের হাতে আটক রিয়াদের সহকর্মীরা হলেন, মাহমুদুল হাসান ইমন (২২), ফাহাদ আহমদ পাভেল (২৮) ও শহিদুল ইসলাম রনি (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামপুর থানার এসআই মো. মাহবুবুর রহমান জানিয়েছেন।তিনি বলেন, রাতে রিয়াদসহ চারজন অপারেটর ওই পেট্রোল পাম্পে ডিউটিতে ছিলেন।

“ভোরের দিকে রিয়াদের শরীরে পেট্রোল ঢেলে সহকর্মীরা আগুন ধরিয়ে দেয়। কী কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃতরা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। রিয়াদ কথা বলার মতো অবস্থায় নেই।”

রিয়াদের শরীরের ৩৬ শতাংশ পুড়ে গেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তার শরীরের নিচের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, জুরাইনের কমিশনার রোডে পরিবারের সঙ্গে থাকতেন রিয়াদ। তার বাবা ফরিদ মিয়া গাড়িচালক। দুই ভাইয়ের মধ্যে রিয়াদ বড়। এ বছর এইচএসসি পাশ করে সিদ্ধেশ্বরী কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন তিনি।

পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য গত ৪ তারিখে পাঁচ হাজার টাকা বেতনে ‘পার্ট টাইম’ হিসেবে এই পেট্রোল পাম্পে চাকরি নিয়েছিলেন রিয়াদ।

রিয়াদের বাবা তার ওই তিন সহকর্মীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬