ফোনে কথা বলতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

২৩ নভেম্বর ২০২০, ০৮:২৮ AM
নিহত সুমাইয়া

নিহত সুমাইয়া © সংগৃহীত

নারায়ণগঞ্জ বন্দরে ফোনে কথা বলতে বারণ করায় মায়ের সাথে অভিমান করে সুমাইয়া (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার(২২ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত সহিদ মিয়ার মেয়ে। সে সোনাকান্দা গণমুখী আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মোবাইলে আসক্ত সুমাইয়া অনেক বেশিই মোবাইলে কথা বলত। এ বিষয়ে তার মা নিষেধ করায় সে রাগ করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। এ খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, মা বকাঝকা করায় অভিমানে আত্মহত্যা করে সুমাইয়া।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬