বরিশালে শিশু বলাৎকার, মসজিদের ইমাম গ্রেফতার

২২ নভেম্বর ২০২০, ০৭:১৭ PM
বলাৎকারে অভিযোগে আটক মসজিদের ইমাম

বলাৎকারে অভিযোগে আটক মসজিদের ইমাম © টিডিসি ফটো

বরিশাল জেলার উজিরপুরে শিশু বলাৎকারের অভিযোগে আবুল হাসান হাওলাদার নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত অভিযুক্ত ইমামকে জেলহাজতে পাঠিয়েছে।

জানা গেছে, উজিরপুর উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে ওই এলাকার বেশ কয়েকজন শিশু মক্তবে আরবী পড়তে যেত। প্রতিদিনের মতো শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ওই শিশুটিও পড়তে যায় ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে।

শিশুটির মা জানান, অন্যান্যদিন সকাল ৭টায় আমার ছেলে বাসায় ফিরলেও শনিবার সকাল সাড়ে ৭টায়ও বাসায় ফিরে না আসায় তাকে খুঁজতে বের হই। দেখি আমার ছেলেটা বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরছে। তাকে নাস্তা খেতে বললেও না খেয়ে সে মনমরা অবস্থায় বসে থাকে এবং বার বার থুথু ফেলে ও বমির চেষ্টা করে। সন্ধ্যায় ও আমাকে জানায় মসজিদের মক্তবের পড়া শেষ হলে ইমাম আবুল হাসান হাওলাদার ছুটি না দিয়ে তার কক্ষে ডেকে নিয়ে আটকে বলে ‘তোকে আজ একটা ভাল জিনিস খাওয়াবো। এরপর ওই মসজিদের ইমাম তার গোপনাঙ্গ চুষতে বাধ্য করেন।

বিষয়টি জানার পর রবিবার সকালে থানায় মামলা দায়ের করেন বলাৎকারের শিকার শিশুটির মা। পুলিশ অভিযান চালিয়ে সেই ইমামকে গ্রেফতার করেছে।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, ঘটনাটি অত্যন্ত ঘৃনিত ও লজ্জাজনক। এ ব্যপারে মামলা নিয়ে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬