বাথরুমের বদনা-বালতি চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

১৬ নভেম্বর ২০২০, ০৯:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বাথরুম থেকে বদনা ও বালতি চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর গ্রামে। নিহত ওই ব্যক্তির নাম এনামুল হক (৪৫)। এনামুল রামনগর গ্রামের মৃত সাফি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে রামনগর গ্রামের একটি বাড়িতে যায় এনামুল হক। সেখানে বাথরুমের বদনা-বালতি ও গাবলা চুরির সময় বাড়ির লোকজন দেখে ফেলে তাকে আটক করে। এসময় গ্রামের অন্যরা এসে তাকে বেদম মারপিট করলে সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে,

তবে এনামুলকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন স্ত্রী ফরিদা বেগম। তিনি জানান, আমার স্বামী মানুষের জমিতে কাজ করে সংসার চালাতো। তিনি চুরি করলে আইন অনুযায়ী তার বিচার হতো। কিন্তু তা না করে নুরুল, খোকা ও শহিদুলসহ অজ্ঞাত কয়েকজন তাকে বেদমভাবে মারধর করে। এতে মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তিনি থানায় হত্যা মামলা করবেন বলেও জানান।

এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত শাহারিয়া জানান, খবর পেয়ে নিহত এনামুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব সহকারের তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬