সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

১৩ নভেম্বর ২০২০, ১২:৩৪ AM
চট্টগ্রামের সাতকানিয়ায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে সাবেদুল ইসলাম সাজ্জাদ (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিওসির মোড়ে এ ঘটনা ঘটে। সাজ্জাদ চন্দনাইশের দোহাজারী পৌরসভার বারুদখানা এলাকার কফিকুল ইসলামের ছেলে। সে উপজেলার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, নিহত সাবেদুল ইসলাম সাজ্জাদ (২৩) এবং ঘাতক রবি ইসলাম (১৮) সিনিয়র-জুনিয়র হওয়ায় নাম ধরে ডাকাডাকি করে। এতে বিওসি মোড় এলাকায় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে রবি পালিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

তবে রবির মা শাহানারা আক্তারের দাবি, সাজ্জাদ ও রবি দুজনই ভালো বন্ধু। নিয়মিত যাতায়াত ছিল তাদের। ৭-৮ দিন আগেও রবির বাড়িতে একই বিছানায় ঘুমিয়েছে তারা। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বলতে পারেননি তিনি।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত সাজ্জাদকে চট্টগ্রামে নেয়ার পথে সে পটিয়ায় মারা যায়। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্রকে কোপালো মাদক ব্যবসায়ীরা
  • ২৮ মার্চ ২০২৬
আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence