আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল

১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ PM
প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে

প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্ববান ‘প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান’ পদে ২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন;

পদের নাম: প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান;

পদসংখ্যা: ২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৫,০০০–৪৫,০০০ টাকা (অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, ঈদ বোনাস বছরে ২টি, দুপুরের খাবারের ব্যবস্থা;

কর্মস্থল: ঢাকা (আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ক্যাম্পাস);

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

প্রধান দায়িত্ব—

*বিভিন্ন ব্র্যান্ডের (দেশি-বিদেশি) মোটরসাইকেলের যান্ত্রিক ও বৈদ্যুতিক সমস্যা দ্রুত শনাক্ত ও নিখুঁতভাবে সমাধান করা;

*সার্ভিসিংয়ের সময় পাশে থাকা শিক্ষার্থীদের প্রতিটি ধাপ হাতে-কলমে বুঝিয়ে দেওয়া;

*আধুনিক EFI (Electronic Fuel Injection) সিস্টেম, বিভিন্ন সেন্সর ও ECU নিয়ে কাজ করা;

*OBD স্ক্যানার ব্যবহার করে আধুনিক বাইকের ডিজিটাল Troubleshooting করা;

*নিয়মিত ‘ফ্রি বাইক সার্ভিসিং ক্যাম্প’ পরিচালনা করা ও সেখানে শিক্ষার্থীদের সরাসরি কাজ শেখানো;

বিশেষ গুণাবলি—

*প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত ও সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে;

*শিক্ষার্থীদের শেখানোর জন্য যথেষ্ট ধৈর্য ও চমৎকার উপস্থাপনা দক্ষতা থাকতে হবে;

*আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের সরঞ্জামের রক্ষণাবেক্ষণে সচেতন হতে হবে;

আরও পড়ুন: ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে প্লাজা ম্যানেজার, পদ ৫০, আবেদন শেষ ২৪ এপ্রিল

ভাইভার সময় সঙ্গে আনতে হবে—

*জীবনবৃত্তান্ত (সিভি);

*জাতীয় পরিচয়পত্র (NID);

*সদ্যতোলা ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সনদ;

*অভিজ্ঞতার সনদ;

*লাইসেন্সের কপি;

আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন শেষ ২৪ এপ্রিল

আবেদনের যোগ্যতা—

*মোটরসাইকেল মেকানিক বা টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম এসএসসি (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য) পাস হতে হবে;

*আধুনিক প্রযুক্তির (EFI, ABS, OBD) বাইকে কাজ করার বিশেষ দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ এপ্রিল ২০২৬;

মৌখিক পরীক্ষার স্থান—

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২। এছাড়া যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন 01897664251 নম্বরে।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজ

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মা…
  • ১৯ এপ্রিল ২০২৬