মগবাজারে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২ নভেম্বর ২০২০, ০৮:৪১ AM
মৃতদেহ উদ্ধার

মৃতদেহ উদ্ধার © ফাইল ফটো

রাজধানীর মগবাজার নয়াটোলায় একটি বাড়ির ৫তলা থেকে বাবা-ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১১ নভেম্বর) হাতিরঝিল থানা পুলিশ বিকালের দিকে সংবাদ পেয়ে ওই বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। তারা হলেন- খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহারাত ইসলাম আরিন (১৪)। 

হাতিরঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। বাবা ছেলেকে হত্যার পরে আত্মহত্যা করেছে কিনা বিষয়টি তদন্ত না করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ছেলে আরিন শারীরিক প্রতিবন্ধী এবং বাবা সোহাগ ব্যবসায় লোকসানের কারণে মানসিক রোগে ভুগছিলেন। সে কারণে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে মগবাজার নয়াটোলা র‌্যাব অফিসের পাশে একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন তারা।

ঘটনার সময় সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজারে গিয়েছিলেন। বাজার থেকে এসে দেখেন দরজা বন্ধ। পরে খবর পেয়ে পৃথক কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬