‘ছাত্রধর্ষণ’ মামলার আসামির কারাগারে মৃত্যু

২৮ অক্টোবর ২০২০, ১১:০৭ AM
দিনাজপুর জেলা কারাগার

দিনাজপুর জেলা কারাগার © টিডিসি ফটো

দিনাজপুর জেলা কারাগার হাসপাতালে উত্তম কুমার সাহা (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার নবাবগঞ্জ উপজেলার এক ‘ছাত্রধর্ষণ’ মামলার আসামি।

শনিবার উত্তম কুমারের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসা চলাকালে তিনি মারা যান।

মৃত উত্তম কুমার সাহা নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই উপজেলার শিবপুর বোয়ালমারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

পুলিশ জানায়, ১২ অক্টোবর উপজেলার শিবপুর গ্রামের এক ‘ছাত্র’কে ধর্ষণের অভিযোগে উত্তম কুমারের বিরুদ্ধে মামলা হয়। ওই দিনই তিনি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিন নাকচ করে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তিনি ১৬ দিন ধরে দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।

কারাধ্যক্ষ মোকাম্মেল হোসেন জানান, শনিবার উত্তম কুমার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসা চলাকালে তিনি মারা যান।

কারাধ্যক্ষ আরও জানান, প্রাথমিক ডাক্তারি পরীক্ষার পর তার পরিবার ময়নাতদন্ত না করার জন্য আবেদন করে। মঙ্গলবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগ: মৃত্যু
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬