রাজধানীতে ভবন থেকে পড়ে তরুণের রহস্যজনক মৃত্যু

২৭ অক্টোবর ২০২০, ১২:১০ PM
বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু

বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু © প্রতীকি ছবি

রাজধানীর কাঁঠালবাগানে বাড়ির ছাদ থেকে পড়ে মো. আশিক (২০) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার(২৭ অক্টোবর) ভোরে কাঁঠালবাগানের পাঁচতলা একটি ভবনের সামনে ওই তরুণের লাশ পড়ে ছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউমার্কেট অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান বলেন, আশিক সিসি ক্যামেরার সংযোগের কাজ করতেন। ঘটনাটি রহস্যজনক। পাঁচতলা ওই ভবনের ছাদ থেকে আশিক পড়ে গেছেন, না তাঁকে কেউ ফেলে দিয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

তিনি জানান, এ ঘটনায় ওই বাড়ির মালিক ও মালিকের ছেলে রেজোয়ানকে আটক করা হয়েছে।

পুলিশ কমিশনার আরও বলেন, আশিকের লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ট্যাগ: মৃত্যু
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬