দইয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে ধর্ষণ

২২ অক্টোবর ২০২০, ০৬:৫১ PM
অভিযুক্ত জাকারিয়া

অভিযুক্ত জাকারিয়া © সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলার চর হাসাদিয়া এলাকায় চেতনানাশক মেশানো দই খাইয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাকারিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দাপুনিয়া বাজারের ঘাগড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে সদরের চর হাসাদিয়া এলাকার লিয়াকত আলীর ছেলে জাকারিয়া চারটি দই নিয়ে ওই কিশোরী, তার ছোট বোন এবং তাদের নানীকে খেতে দেয়। দই খাওয়ার পরপরই একে একে পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে। এ সুযোগে অচেতন কিশোরীকে ধর্ষণ করে জাকারিয়া। পরদিন রাতে পুলিশ কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতা কিশোরী জানান, অচেতন হওয়ার আগে জাকারিয়াকে বিবস্ত্র অবস্থায় ঘরে দেখেন তিনি। এরপর আর কিছু মনে নেই তার। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করার পর তার সাড়া শরীরে ব্যথা অনুভব হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুশফিকুর রহমান জানান, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে প্রতিবেশী জাকারিয়া চারটি দই নিয়ে ওই কিশোরী ও তার ছোট বোন এবং তাদের নানীকে খেতে দেন। দই খাওয়ার পরপরই একে একে সবাই অচেতন হয়ে পড়ে। এ সময় অচেতন কিশোরীকে ধর্ষণ করেন জাকারিয়া।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬