বিআরটিসি বাসের ধাক্কায় ডাব ব্যবসায়ী নিহত

২১ অক্টোবর ২০২০, ০৩:২৮ PM
বিআরটিসি বাসের ধাক্কায় ডাব ব্যবসায়ী নিহত

বিআরটিসি বাসের ধাক্কায় ডাব ব্যবসায়ী নিহত © টিডিসি ফটো

রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হেয়ে আনারুল ইসলাম (৩০) নামের এক ডাব ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম অনারুল ইসলাম। তিনি রাজশাহী চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে।

বুধবার (২১ অক্টোবর) সকাল আটটার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাজায়, রাজশাহী থেকে ঢাকাগামী বিআরটিসি বাস পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার রেলগেট নামক স্থানে পৌছানো মাত্রই একটি অটোকে থাক্কা দেয়। সেসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে থাকা ডাব ব্যবসায়ী আনারুলকে চাপা দিয়ে সড়কের পার্শ্বের খাদে পড়ে আটকে যায়।

বাসটির চাপা খেয়ে ডাব ব্যবসায়ী আনারুল ইসলাম ঘটনা স্থলে মারা যায়। বাসটির ধাক্কায় অটোতে থাকা দুইজন যাত্রী ও বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

এবিষয়ে জানতে চাইলে আরএমপির বেলপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
close