এবার গুজরাটে কিশোরীকে ধর্ষণের পর কেটে নেয়া হল মাথা

১৮ অক্টোবর ২০২০, ০১:৪০ PM
ভারতের গুজরাটে এক কিশোরীকে ধর্ষণের পর তার মাথা কেটে নেয়া হয়েছে

ভারতের গুজরাটে এক কিশোরীকে ধর্ষণের পর তার মাথা কেটে নেয়া হয়েছে © প্রতীকী ছবি

ভারতে মূক-বধির এক কিশোরীকে ধর্ষণ করে মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠল তারই এক আত্মীয়ের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) এক নির্জন জায়গা থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দেশটির গুজরাতের বনসকাঁটা জেলার ডিসাতে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দিন এক আত্মীয়ের বাইকে করে তাকে যেতে দেখা গিয়েছিল। তার পরদিনই মোতি ভাখর নামে পাশেরই একটি গ্রাম থেকে মাথাহীন দেহ উদ্ধার হয় কিশোরীর।

কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই আত্মীয়কে আটক করেছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন বনসকাঁটা ডেপুটি পুলিশর সুপার কুশল ওঝা। এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ওই কিশোরীর আত্মীয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩৭৬ (ধর্ষণ) এবং ৩৬৪ (অপহরণ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬