ঘর থেকে বের করে নিয়ে গৃহবধূকে দলবেধে ধর্ষণ

১৫ অক্টোবর ২০২০, ১০:০০ PM
প্রতীকী

প্রতীকী

যশোরের ঝিকরগাছায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুফি মিয়া ওরফে শুভ (২৬) ওই ইউনিয়নের দোস্তপুর গ্রামের নিয়ামত আলীর জামাতা।

মামলার অন্য আসামিরা হলেন- দোস্তপুর গ্রামের মৃত মফিজুর মেম্বারের ছেলে রাহুল (২২), শওকত আলীর ছেলে সোহান (২৩) ও মৃত মোশারফের ছেলে সাদ্দাম (২০)।

ভুক্তভোগীর স্বামী আজগর আলী জানান, নিয়ামত আলীর জামাতা রুফি মিয়া ওরফে শুভ মোবাইলে আজগর আলীর স্ত্রীকে বাড়ির পাশের রাস্তায় আসতে বলেন। তার স্ত্রী রাস্তায় পৌঁছানো মাত্রই শুভ তার হাত ধরে মাঠের দিকে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে রাহুল, সোহান ও সাদ্দাম তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার স্বামী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। মূল আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬