ইউপি সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা এবার সেই গৃহবধূর

১৪ অক্টোবর ২০২০, ০২:৫২ PM
কাজীরহাট থানা

কাজীরহাট থানা © সংগৃহীত

বরিশালে সংঘবন্ধ ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ অবশেষে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ইউপি সদস্য ও গণধর্ষকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন কাজির হাট থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন।

মামলায় অভিযুক্তরা হলেন, ইউপি সদস্য পরান ভুঁইয়া, রাজিব ফকির, বাবু ওরফে সোহেল বেপারী, নাজমুল হক আকন। মামলায় একজনকে অজ্ঞাত রাখা হয়েছে।

জানা গেছে, কাজীরহাট থানার আন্ধারমানিক ২ নং ওয়ার্ডের বাসিন্দা কিশোরীর সাথে বাউশিয়া গ্রামের দুলাল বেপারীর পুত্র সোহেল ওরফে বাবুর সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবার তাকে তিন মাস আগে একই থানাধীন ভাষানচর এলাকার সৌরভ নামের এক যুবকের সাথে বিয়ে দেন। রোববার (১০ অক্টোবর) রাতে গৃহবধু প্রেমিকের সঙ্গে দেখা করতে তার ঘরে গেলে স্থানীয়রা বাহির থেকে দরজা আটকে দেয়।

সকালে ইউপি সদস্য পরান ভুঁইয়া, ফারুক ভুইয়া গৃহবধুকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দেয়। এ ঘটনায় লোকলজ্জা থেকে বাঁচতে গৃহবধু ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি স্থানীয়ভাবে ২০ হাজার টাকার বিনিময়ে ধামাচাঁপা দিতে চেষ্টা চালায় পরান ইউপি সদস্য ফারুক ভূঁইয়া।

কাজির হাট থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে দেখছি আসলে কি ঘটেছিল। তদন্ত শেষ হলে সবকিছু জানা যাবে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬