নুরদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য

১৩ অক্টোবর ২০২০, ১১:৫৪ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগেরেএক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত। আগামী ৪ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া নতুন এ দিন ধার্য করেন।

গত ২০ সেপ্টেম্বর রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে লালবাগ থানায় একটি মামলা করা হয়। পরের দিন সোমবার (২১ সেপ্টেম্বর) কোতওয়ালী থানায় অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

মামলায় ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে কোতওয়ালী থানা এলাকার সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মামলায় ঘটনার দিনক্ষণ উল্লেখ করা হয়েছে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে।

নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘…
  • ১২ এপ্রিল ২০২৬
কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪
  • ১২ এপ্রিল ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, পদ ৯, আবেদন শেষ ১১ মে
  • ১২ এপ্রিল ২০২৬
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
close