মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১২ এপ্রিল ২০২৬, ১২:২৮ PM
নিহত  আরাফ হোসেনের বাড়িতে স্থানীয় নারীদের ভিড়

নিহত আরাফ হোসেনের বাড়িতে স্থানীয় নারীদের ভিড় © টিডিসি

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফ হোসেন মেহেরপুর সদর উপজেলার সিংহাটি পশ্চিমপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে। 

আহতরা হলেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে হোসাইন (১৪), মোমিনপুর গ্রামের শ্রী রঞ্জিত কুমার পাত্রের ছেলে শ্রী ইন্দ্রজিৎ পাত্র (৩৫) এবং তার ভাই শ্রী সাজু পাত্র (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফ ও হোসাইন একটি টিভিএস আরটিআর মোটরসাইকেলে করে দ্রুতগতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইন্দ্রজিৎ ও সাজু পাত্রের টিভিএস মেট্রো মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরাফ হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে হোসাইনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল জব্দ করে বারাদী পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬