ধর্ষণবিরোধী অবস্থানে ছাত্রলীগের হামলার অভিযোগ

০৮ অক্টোবর ২০২০, ০৬:০৪ PM
বামে হামলাকারীরা, ডানে আহত শিক্ষার্থী

বামে হামলাকারীরা, ডানে আহত শিক্ষার্থী © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সারা দেশে ধর্ষণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অবিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের ১০-১২ জনের একটি গ্রুপ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, দফতর সম্পাদক রাজীব সূত্রধর। ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।

ঘটনাস্থলে উপস্থিত মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী জানান, আমরা ধর্ষণবিরোধী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের জন্য অবস্থান নিয়েছিলাম। দুপুর ১২টার দিকে হঠাৎ জেলা ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়।

মৌলভীবাজার ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শুভিনয় রায় বলেন, আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলাম। এ সময় এই ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

তবে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিত রায় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে এ ধরনের কোনও ঘটনা আমার জানা নেই। কিছু ঘটলে অবশ্যই জানতাম।’

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, পুলিশ তদন্ত করছে। হামলাকারী যেই হোক, তাকে খুঁজে বের করা হবে।

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬