হয় মৃত্যুদণ্ড, নয় যাবজ্জীবন—নোয়াখালীর ভুক্তভোগী নারী

০৬ অক্টোবর ২০২০, ১২:১৯ AM
ভুক্তভোগী নারী

ভুক্তভোগী নারী © টিডিসি ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই নারী। সোমবার বেসরকারি টেলিভিশন ডিবিসিকে দেয়া বক্তব্যে এ দাবি জানান তিনি।

ওই নারী বলেন, আমি চাই এই ছেলেগুলোর মৃত্যু হোক (মৃত্যুদণ্ড), না হয় যাবজ্জীবন জেল হোক। আমার এটাই দাবি আর কিছু না। তিনি বলেন, আমি যে দেশগ্রামে থাকবো, কথা বলবো, তারা আমার এমন কোনো অবস্থা রাখেনি। আমার তো মরার অবস্থা। অন্য কোনো মেয়ে-ছেলে হলে বিষ খেত, গলায় দঁড়ি দিত, আমি এখনো বেঁচে আছি।

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ মোট চার জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর আগে রোববার আব্দুর রহিম (২২) ও মো. রহমত উল্যাহ নামে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় নোয়াখালীতে গ্রেফতার হওয়া দুই আসামির ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ডিবিসিকে দেয়া সাক্ষাৎকারটি দেখুন

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close