ইডেনের অধ্যক্ষ হত্যা মামলায় দুই গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড

০৪ অক্টোবর ২০২০, ০২:০৬ PM
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন © ফাইল ফটো

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (৪ অক্টোবর) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান মামলার রায়ে তাদের মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার আগে রেশমা ও স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে তার নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন সকালে তার দুই পলাতক গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আসামি করে মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা। নিউমার্কেট থানায় মামলাটি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা প্রায় ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে। মামলার পর স্বপ্না, রেশমা ও তাদের জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতার করে পুলিশ। স্বপ্না ও রেশমা এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গত ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার রেশমা ও স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যাহতির আবেদন করেন। পরে দু’জনের বিরুদ্ধে গত ৯ ফেব্রুয়ারি চার্জগঠন করেন আদালত। মামলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দেন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close