বাড়িতে ডেকে এনে কিশোরীকে ধর্ষণ

০২ অক্টোবর ২০২০, ০৮:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বাড়িতে ডেকে এনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়ে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সাইফুল ওই ইউনিয়নের কিশামত মালিবাড়ী ধর্মপুর গ্রামের এনছের আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার সাইফুল ইসলাম কৌশলে পার্শ্ববর্তী এলাকার ওই কিশোরীকে তার বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। পরে থানায় এ বিষয়ে অভিযোগ করে ধর্ষণের শিকার কিশোরীর পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়েরের পর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

হিফজ পড়া শেষে ঘুমাতে গিয়ে না ফেরার দেশে তাহসিন
  • ০৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় এক জালে ধরা পড়ল ৪০ কোরাল, ১ লাখ ৭১ হাজারে বিক্রি
  • ০৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬