বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?

০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ PM
রাজধানীতে এক ঘরোয়া অনুষ্ঠানে আবু বাকের মজুমদারের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে

রাজধানীতে এক ঘরোয়া অনুষ্ঠানে আবু বাকের মজুমদারের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে © সংগৃহীত

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আজ শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। এতে তার সহযোদ্ধা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।

পাত্রী রাফিয়া রেহনুমা হৃদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তারা দুজনই জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

হৃদি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। হৃদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়কে এই নতুন পথচলায় সহযোদ্ধা ও সহপাঠীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিয়ের ছবি শেয়ার করে লেখেন, বাকেরের বিয়েতে। নবদম্পতির জন্য শুভকামনা।

সাবেক সমন্বয়ক আব্দুল কাদের লেখেন, নতুন জীবনের জন্য শুভকামনা। আল্লাহ বরকত দান করুক।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9