কুয়াকাটায় এক জালে ধরা পড়ল ৪০ কোরাল, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

একসাথে ধরা পড়েছে ৪০টি সামুদ্রিক কোরাল মাছ।

একসাথে ধরা পড়েছে ৪০টি সামুদ্রিক কোরাল মাছ। © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে একসাথে ধরা পড়েছে বড় আকারের ৪০টি সামুদ্রিক কোরাল মাছ। দীর্ঘদিনের মাছের আকাল ও নিষেধাজ্ঞার পর এমন ধরা জেলেদের মাঝে ফিরিয়েছে স্বস্তি ও আনন্দ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য নিয়ে আসা হয়। 

নিলামের মাধ্যমে প্রতি কেজি ১,২২৫ টাকা দরে বিক্রি করা হয়। মোট সাড়ে তিন মণ (১৪০ কেজি) ওজনের এই ৪০টি মাছের বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। এসময় মাছগুলো দেখতে বন্দরে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় বাসিন্দা রফিকুল বলেন, ‘দীর্ঘদিন পর একসাথে এত বড় কোরাল মাছ ধরা পড়ার খবর শুনে ছুটে এসেছি। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না, তাই সকাল থেকেই মানুষের ভিড় ছিল।’

ট্রলারের মাঝি আব্দুল কাদের বলেন, ‘দীর্ঘ দুই মাস পর বড় কোনো মাছের দেখা পেলাম। একসাথে এতগুলো কোরাল পেয়ে আমরা খুব খুশি। আমাদের কষ্টের কিছুটা হলেও সার্থকতা এসেছে।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সাগরে মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন সময়ের নিষেধাজ্ঞা ও সংরক্ষণ কার্যক্রর সুফল এখন পাওয়া যাচ্ছে। একসাথে এত কোরাল ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।’

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9