পা হারানো রাসেলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইনকে নির্দেশ

০১ অক্টোবর ২০২০, ০১:৪০ PM
গ্রিন লাইনে চাপায় পা হারানো রাসেল সরকার ও গ্রিন লাইন পরিবহন

গ্রিন লাইনে চাপায় পা হারানো রাসেল সরকার ও গ্রিন লাইন পরিবহন © সংগৃহীত

গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে তিন মাসের মধ্যে একসঙ্গে আরও ২০ লাখ টাকা দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এই টাকা এককালীন পরিশোধ করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালত বলেছেন, তিন মাসের মধ্যে এক সঙ্গে ২০ লাখ টাকা দিতে গ্রিন লাইনকে নির্দেশ দেওয়া হলো। তিন মাসের মধ্যে ওই অর্থ দিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দেবে গ্রিন লাইন।

গত ৫ মার্চ এই মামলায় ক্ষতিপূরণ প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য যে কোনো দিন অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত।

এর আগে ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মো. হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকারচালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য (বর্তমানে কৃষকলীগের সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট আবেদন করেন।

 

রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬