কলেজের টাকা আত্মসাতের ঘটনায় ২ জনের কারাদণ্ড

২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের হিসাব থেকে ৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংক এশিয়া লিমিটেডের প্রধান শাখার জুনিয়র অফিসারসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।

রায়ে ব্যাংক এশিয়ার প্রধান শাখার জুনিয়র অফিসার মোশারফ হোসেনকে (৩৪) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেন চৌধুরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জারিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। রায়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ব্যাংক কর্মকর্তা মোশারফ হোসেন ২০১৫ সালের ১৬ জুন মতিঝিল শাখায় পরিচালিত মতিঝিল মডেল হাইস্কুল ও কলেজ শাখা থেকে নিয়মবহির্ভূতভাবে ৫ লাখ টাকা আসামি জাকির হোসেনের ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। ২০১৭ সালের ১২ মার্চ মোশাররফকে এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের পূর্ববিঘা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মোশারফ হোসেন। একই গ্রামের আবুল কালামের ছেলে জাকির হোসেন চৌধুরী। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক এশিয়ার প্রধান শাখার ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশনস মোর্শেদ আলম ২০১৭ সালের ১৭ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মোশারফ হোসেন ওই শাখায় কর্মরত থাকা অবস্থায় ২০১৫ সালের ১৬ জুন মতিঝিল শাখায় পরিচালিত মতিঝিল মডেল হাইস্কুল ও কলেজ শাখা থেকে নিয়ম বর্হিভূতভাবে ৫ লাখ টাকা মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেন চৌধুরীর হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন।

 

সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬