বডি ম্যাসাজের নামে দেহ ব্যবসা, আটক ২৮

২১ সেপ্টেম্বর ২০২০, ১২:২১ PM

© প্রতীকী ছবি

ঢাকার একটি স্পা সেন্টারে বডি ম্যাসেজের নামে দেহ ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে ঢাকার গুলশানের অ্যাপেল থাই নামের ওই স্পা সেন্টার থেকে নারীসহ ২৮ জনকে আটক করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের ওই স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টায় ওই স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে স্পার নামে এই সেন্টারে অসামাজিক কাজের প্রমাণ পাওয়া যায়। এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করে পুলিশ।

গুলশান থানার এসআই মো. ওলিয়ার রহমান তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।

এ ব্যাপারে গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, স্পা সেন্টারটিতে বডি ম্যাসাজের নাম করে দেশের বিভিন্ন স্থান নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন নির্যাতন ও নিপীড়নমূলক কাজ করা হতো। তাই সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
বিক্ষোভের পর উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখল নোবিপ্রব…
  • ২২ এপ্রিল ২০২৬
আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬