এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে গেল সন্ত্রাসীরা, ৩ দিনেও খোঁজ নেই

২০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৮ AM

© প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীকে ফের অপহরণ করেছে সন্ত্রাসীরা। তিন দিন পার হলেও অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মক্কীনগর হিরাঝিল এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা। মেয়েকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এর আগে গত ৬ জুন হিরাঝিল থেকে তাজুল ইসলামের নেতৃত্বে রাকিব, শাওন ও অজ্ঞাতনামা ২-৩ জন ওই ছাত্রীকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়েছিল। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সুজন ওই ছাত্রীকে উদ্ধারসহ রাকিব ও শাওন নামে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাজুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি।

কম্বলে মোড়ানো মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
close