বাসায় বাড়িওয়ালার তালা, ৯৯৯-এ কল দিয়ে সহায়তা পেল ভাড়াটিয়া

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৬ PM

© লোগো

ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া না পেয়ে বাসায় তালা ঝুলিয়ে দিয়েছে বাড়ির মালিক। পরে জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা পেল ভাড়াটিয়া দম্পতি। শনিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার বাদশা মিয়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার একজন ভাড়াটিয়া ৯৯৯ এ ফোন করে জানান, তিনি ঢাকার নীলক্ষেতে একটি বইয়ের দোকানে কাজ করেন। কামরাঙ্গীরচরে দুইরুমের একটি বাসায় পরিবারসহ তিনি ভাড়া থাকেন। করোনাকালীন পরিস্থিতিতে স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের লাইব্রেরির ব্যবসা খারাপ হয়ে যায়। যে কারণে তিনি কয়েকমাস বেতন পাননি। এখন যা বেতন পাচ্ছেন তা আগের চেয়ে কম। এক সপ্তাহ আগে তার স্ত্রী সন্তান জন্মদান করেন। এ কারণে তার আরও বেশকিছু টাকা খরচ হয়ে যায়।

এদিকে শনিবার সন্ধ্যায় স্ত্রী সন্তান নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে দেখেন বাসায় বাড়িওয়ালা তালা লাগিয়ে দিয়েছে। বকেয়া না পেলে বাসায় ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন বাড়িওয়ালা। মধ্যরাতে স্ত্রী ও নবজাতক সন্তান নিয়ে বাসায় ঢুকতে না পেরে নিরুপায় হয়ে ৯৯৯ এ কল দেন ওই ভাড়াটিয়া। পরে কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়।

কামরাঙ্গীরচর থানার এসআই জহিরুল জানান, বাসার তালা খুলে পরিবারটিকে বাসায় তুলে দেয়া হয়েছে। একইসঙ্গে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করেছি।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬