মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে জুতাপেটা

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯ PM

© সংগৃহীত

উত্যক্তের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মাকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় উত্যক্তকারী বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার পৈরতলায়। অভিযুক্ত ওই বখাটের নাম মো. ইমন নাম। ইমন পৌর এলাকার দক্ষিণ পৈরতলার দুলু মিয়ার ছেলে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, পৈরতলার বাসিন্দা ও পৌর এলাকার সরকার পাড়ার সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে ইমন। ওই স্কুলছাত্রীর পরিবার এ ঘটনার প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি স্থানীয় পৌর কাউন্সিলরকে অবহিত করতে বলেন। পরে পৌর কাউন্সিলরকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

এ অবস্থায় ওই স্কুলছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করে ইমনের বাসা থেকে দূরে চলে যায়। এর পরেও ইমন স্কুলছাত্রীর বাসার সামনে এসে প্রতিনিয়তই পায়চারি করে। শনিবার দুপুরে ওই ছাত্রীর মা পৈরতলা এলাকার একটি দোকান যাওয়ার পথে ইমনের জুতাপেটার শিকার হন। খবর পেয়ে পুলিশ বিকেলে দক্ষিণ পৈরতলার একটি ‘স’ মিল থেকে ইমনকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়েই বখাটে ইমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
পরকীয়ার অভিযোগ, ভাঙল মৌসুমী হামিদের সংসার
  • ২৫ মার্চ ২০২৬
২৫ মার্চের গণহত্যা এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক: নাহি…
  • ২৫ মার্চ ২০২৬
৫০ জনের অধিক যাত্রী নিয়ে ফেরি থেকে নদীতে পড়ল বাস
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন যেভাবে করবেন
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence