রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থীর তৈরি অ্যাপ ‌‘জাইগো’

১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ PM
বুয়েটের তিন শিক্ষার্থীর তৈরি অ্যাপ ‌‘জাইগো’

বুয়েটের তিন শিক্ষার্থীর তৈরি অ্যাপ ‌‘জাইগো’ © টিডিসি সম্পাদিত

প্রতিদিন সোলো রাইড বা একা যাতায়াত করতে গিয়ে যাত্রীদের গুনতে হয় ২ থেকে ৪ গুণ বাড়তি ভাড়া। অথচ রিকশা, সিএনজি বা প্রাইভেট কারের অর্ধেকের বেশি সিট থাকে ফাঁকা। যাত্রীদের এই বিশাল খরচ বাঁচাতে এবং শহরের যানজট কমাতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো শেয়ারে যাতায়াতের ভেহিকল-পুলিং অ্যাপ ‘জাইগো (JyGo)’। 

অভিনব এই স্টার্ট-আপটি তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষার্থী। তারা হলেন-জোবায়ের খান, মুস্তাকিম মোরসেদ ও আবুল বাসার। সবাই আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তারা।

জানা গেছে, অ্যাপটি ঠিক একই সময়ে একই রুটে যেতে চাওয়া যাত্রীদের কানেক্ট করে দেয়। ফলে একাধিক যাত্রী রিকশা, সিএনজি বা গাড়িতে শেয়ারে যাতায়াত করে শেষ ভাড়াটি নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন। এর মাধ্যমে ভাড়া ৫০-৮০% পর্যন্ত বাঁচানো সম্ভব। মজার বিষয়, অ্যাপটি ভাড়ার উপর কোনো কমিশন নেয় না!

উদ্যোক্তারা জানিয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যাপটিতে রয়েছে ইউজার ভেরিফিকেশন, লাইভ ট্র‍্যাকিং ও ইমারজেন্সি কল। বিশেষ করে নারীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য 'Gender Preference' অপশনও রয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছে, রাজধানী ঢাকার তীব্র যানজট নিত্যদিনের সমস্যা। এটি সমাধানের লক্ষ্যে বিদ্যমান যানবাহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের চেষ্টা করছে ‘জাইগো’ অ্যাপ। এছাড়াও যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট বড় উদ্বেগের কারণ, তখন পরিবহন খাতে এমন উদ্যোগ বেশ সময়োপযোগী।

তাদের দাবি, গত জানুয়ারিতে গুগল প্লে-স্টোর ও হুয়াওয়ে অ্যাপ-গ্যালারিতে রিলিজ করার পর এটি ব্যাপক সাড়া পেয়েছে। ইতোমধ্যে ব্যবহারকারী ৫ হাজার ছাড়িয়েছে এবং প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া শুরুর তিন মাসের মধ্যেই অ্যাপটি বিশ্বের সর্ববৃহৎ স্টার্ট-আপ নেটওয়ার্ক F6S-এ ‘Top 4 Ride Hailing Company’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

চলতি বছরের শেষের দিকে অ্যাপটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ আরও কিছু দেশেও পরীক্ষামূলকভাবে চালু করারও কথা ভাবছে তারা।

যেভাবে পাওয়া যাবে অ্যাপটি
গুগল প্লে-স্টোর ও হুয়াওয়ে অ্যাপ-গ্যালারি থেকে ‘JyGo’ সার্চ করে অ্যাপটি আসবে। পরে সেটি ডাউনলোড করে নতুন ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্য দিয়ে হলে নিবন্ধন করতে হবে। পরে অ্যাপটিতে প্রবেশ করা যাবে।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9