মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত

০১ আগস্ট ২০২০, ০৪:১৯ PM

© সংগৃহীত

পু‌লি‌শের গু‌লি‌তে সেনা বা‌হিনীর অবসরপ্রাপ্ত এক মেজর নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সা‌ড়ে ১০টার দি‌কে কক্সবাজারের টেকনা‌ফ উপ‌জেলার বাহারছড়ায় মে‌রিন ড্রাইভ সড়‌কের এক‌টি চেক‌পো‌স্টে এই ঘটনা ঘ‌টে। নিহত সেনা কর্মকর্তার নাম সিনহা মো. রা‌শেদ।

পুলিশ জানিয়েছে, রা‌শেদ তার ব্যক্তিগত গাড়িতে করে অপর সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিলেন। বাহারছড়া চেকপোস্টে পুলিশ তার গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সেনা কর্মকর্তা তার কাছে থাকা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে ওই সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (১ আগস্ট) দুপুরে নিহত ওই সেনা কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে কক্সবাজা‌রের পু‌লিশ সুপার এবিএম মাসুদ হো‌সেন গণমাধ্যমকে বলেন, ‘সামলাপু‌রের লোকজন ওই গা‌ড়ির আরোহীদের ডাকাত স‌ন্দেহ ক‌রে পু‌লিশকে খবর দেয়। এই সম‌য়ে পু‌লিশ চেক‌পো‌স্টে গা‌ড়ি‌টি থামা‌নোর চেষ্টা ক‌রে। কিন্তু গা‌ড়ির আরোহী একজন তার পিস্তল বের ক‌রে পু‌লিশ‌কে গু‌লি করার চেষ্টা ক‌রে। আত্মরক্ষা‌র্থে পু‌লিশ গু‌লি চালায়। এতে ওই ব্যক্তি মারা যায়।’

এস‌পি জানান, ‘এই ঘটনায় দু‌টি মামলা হ‌য়ে‌ছে। ২ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। পু‌লিশ পিস্তল‌টি জব্দ ক‌রে‌ছে। এছাড়া গা‌ড়ি‌তে তল্লাশি ক‌রে ৫০টি ইয়াবা, কিছু গাজা এবং দুটি বি‌দেশি ম‌দের বোতল উদ্ধার করা হ‌য়ে‌ছে। নিহত অব. মেজর রা‌শেদ এক‌টি তথ্য চিত্র ধার‌নের কা‌জে এক নারী ও অপর ৩ পুরুষ সঙ্গিসহ গত এক মাস ধ‌রে হিমছ‌ড়ির এক‌টি রেস্টহাউ‌জে অবস্থান কর‌ছি‌লেন।’

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ৩ মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ১১ মার্চ ২০২৬
জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১১ মার্চ ২০২৬
এমপি হয়ে এবার জনগণের জন্য লাইভ ক্লাস নিচ্ছেন হাসনাত আব্দুল্…
  • ১১ মার্চ ২০২৬
নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
close