প্রতিবন্ধীদের জন্য সব প্রতিষ্ঠানে আলাদা র‍্যাম্প চেয়ে হাইকোর্টে রিট

২০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সব সরকারি ও বেসরকারি স্থাপনায় র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করার জন্য আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট আবেদনটি করেন।

জানা গেছে, একটি গণমাধ্যমে ‘ঢাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলাচল এখনও অনেক সময়ই অপ্রবেশযোগ্য থেকে যায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়েছে। রিটে আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক এবং মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে সকল সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রবেশ নিশ্চিতে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করে আইন প্রণয়ন ও তা কার্যকর করতে বলা হয়েছে। 

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর পূর্ণ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে রিটে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬