সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শামীম আরা বেগম

২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ PM
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষণায় দেখা যায়, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন। তিনি বান্দরবান-কক্সবাজার অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, শামীম আরা বেগম স্বপ্না দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে তিনি দলীয় রাজনীতি, নেতৃত্ব ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন।

কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী বলেন, স্বপ্নার দীর্ঘ রাজনৈতিক অবদান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ দল তাকে মনোনয়ন দিয়েছে। তার মনোনয়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলীয় নেতারা।

বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে চলে গেলেন ভিক্টোরিয়া…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬