বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও কন্যাদের

২০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ PM
নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার সাইয়েদা শাকিলা ফারজানা, শিরিন সুলতানা ও বিথিকা বিনতে হোসেন

নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার সাইয়েদা শাকিলা ফারজানা, শিরিন সুলতানা ও বিথিকা বিনতে হোসেন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় কয়েকজন প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন-ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কন্যা; ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফারজানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা; শিরিন সুলতানা, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের স্ত্রী; স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন।

দলটি মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়ে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে।

গত ১৭ ও ১৮ এপ্রিল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার মনি চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোসাম্মত সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিন্জ, সুবর্ণা শিকদার, কৃষ্ণা মণ্ডল, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, মোসাম্মত সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আরা চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা রুমা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাপন পাঠান, শওকত আরা আক্তার, মাধবী মারমা, লাশাই মারমা, সেলিনা সুলতানা নিশিতা, রেজেকা সুলতানা এবং মাহমুদা আবিদা।

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬