গর্ভবতী গরুর চার পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা!

২৬ জুলাই ২০২০, ১০:০৩ PM

© ফাইল ফটো

একটি গর্ভবতী গরুর চারটি পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়পরি গ্রামে নৃশংস এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে কে বা কারা কৃষক মান্নান হাওলাদার গোয়াল ঘরে গিয়ে তার গরু নিয়ে যান। মান্নানের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার গরুর মাথা আর লেজ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে কৃষক মান্নান লেজ আর মাথা দেখে গরু শনাক্ত করেন।

এ বিষয়ে কৃষক মান্নান হাওলাদার বলেন, রাতে তার গর্ভবতী গরুটি গোয়াল ঘর থেকে নিয়ে গিয়ে এর ৪টি পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাথা ও লেজ বিচ্ছিন্ন করে গরুটি যে তার সেটি বোঝাতেই হয়তো ফেলে রেখে গেছে। তার ধারণা, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। এতে তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজ দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক।

এ বিষয়ে মোরেলড়ঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

ট্যাগ: পুলিশ
মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬