ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ PM
আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা

আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা © সংগৃহীত

‎ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও দুজনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও ২ নারীকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে দুই নারীকে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন,  মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু,  মো. ইউনুছ আলী, শামছুল হক। সাত বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মোছা. খালেদা আক্তার ও মোছা. রেহেনা খাতুন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

‎মামলার বিবরণে জানা গেছে, জেলার তারাকান্দা উপজেলায় ২০২১ সালের ৩১ মে দিবাগত রাত ১১টায় নিখোঁজ হয় শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯)। পরবর্তী সময়ে নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানা অজ্ঞাতদের নামে মামলা করেন। পরে ৬ জুন সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তার স্বীকারোক্তিতে উঠে আসা আরও সাতজনের নাম।‎ আসামিদের মধ্যে নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9