ফাহিমকে হত্যার পর বান্ধবীর জন্মদিনের বেলুন কেনেন খুনি

১৯ জুলাই ২০২০, ০৯:১৬ AM

© সংগৃহীত

পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে খুন করার পর পার্টি করার প্রস্তুতি নিচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হ্যাসপিল। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত একটি ভিডিওতেও তার প্রমাণও মিলেছে।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিমকে খুন করার পর ডেভনকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। শপিং করার পাশাপাশি তিনি জন্মদিনের বেলুন কেনেন। যে বেলুন কিনেছেন তাতে লেখা ছিল ২২। অর্থাৎ বান্ধবীর ২২তম জন্মদিনের পার্টি উদযাপনের প্রস্তুতি শুরু করেছিলেন তিনি।

নিউইয়র্ক পুলিশ এমন তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শপিংয়ে যাওয়ার জন্য ডেভন ক্যাব খুঁজছিলেন। সেখান থেকে একটু সামনে একটি গাড়ি থেকে দুটি বেলুন কেনেন। আর তিনি যা কেনাকাটা করেছেন, সবই ফাহিমের ক্রেডিট কার্ড ব্যবহার করে করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি নিজের অ্যাপার্টমেন্টে খুন হন ফাহিম সালেহ (৩৩)। লিফটের সিকিউরিটি ক্যামেরায় দেখা যায়, লিফটে ফাহিমের সঙ্গেই প্রবেশ করেন কালো পোশাক পরিহিত হত্যাকারী। পুলিশ তাকে ফাহিমের ব্যক্তিগত সহকারী হিসেবে চিহ্নিত করেছেন।

তাকে অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, গলা ও কাঁধে ছুরিকাঘাতে নিহত হন ফাহিম।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬