আসামি ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল র‌্যাব কর্মকর্তার

১৮ জুলাই ২০২০, ১০:৩৪ PM

© ফাইল ফটো

মাদক মামলার আসামীকে ধরতে গিয়ে নদীতে ডুবে এক র‌্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই র‌্যাব কর্মকর্তার নাম সাহেদুজ্জামান (সাহেদ)। সাহেদুজ্জামানের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

শনিবার (১৮ জুলাই) বিকালে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাহেদুজ্জামান জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এসআই ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন র‌্যাব সদস্যকে সঙ্গে নিয়ে এসআই সাহেদুজ্জামান পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক মামলাল আসামিদের ধরতে যান। ওই সময় র‌্যাব সদস্যদের দেখে আসামিরা পালানোর চেষ্টা করে।

পরে তাদের ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে পিছু ধাওয়া করতে অন্যান্য র‌্যাব সদস্যদের সঙ্গে এসআই সাহেদুজ্জামানও নদীতে ঝাঁপ দেন। অন্যরা নদী থেকে উপরে উঠে আসলেও সাহেদুজ্জামানকে পাওয়া যায়নি। তাকে খোঁজাখুঁজির করার বেশ কিছুক্ষণ পর ওই নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব …
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যার কয়েকঘণ্টা আগে স্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল পুলিশ …
  • ১৮ এপ্রিল ২০২৬
না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপির আরও এক …
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬