গলাকাটা লাশ ৪টি পঁচছিল দু’দিন ধরে

১৭ জুলাই ২০২০, ১১:১৮ AM

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুপুরের পৌরসভার সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। সকালে স্থানায়ীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে, ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। অন্তত দু‘দিন ঘরে লাশগুলো পড়ে ছিল বলে জানা গেছে।

এদিকে, সাবধানতা অবলম্বনে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। এদিকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এদের একজনের নাম গণি মিয়া বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬