রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেপ্তার

১৪ জুলাই ২০২০, ০৮:৩১ PM

© ফাইল ফটো

সাহেদের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ মামলার দুই নম্বর আসামি।

উল্লেখ্য, করোনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নামোল্লেখ করা হয়।

গ্যারেজের শাটার বিকল, দেড় মাস ধরে অচল বাহুবল স্বাস্থ্য কমপ্…
  • ১৫ এপ্রিল ২০২৬
মেয়ে সেজে ছাত্রীদের সঙ্গে প্রেম করতেন ‘সিরিয়াল রেপিস্ট’ রাব…
  • ১৫ এপ্রিল ২০২৬
তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড
  • ১৫ এপ্রিল ২০২৬
‘দ্বিতীয় সারি নয়’, কিউইদের নিয়ে কড়া বার্তা টাইগার কোচের
  • ১৫ এপ্রিল ২০২৬
চাহিদার অতিরিক্ত কেন এক কোটি পাঠ্যবই চান শিক্ষা অফিসাররা, য…
  • ১৫ এপ্রিল ২০২৬
বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিবি-সিবি’র আত্মপ্রকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬