বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

০৩ জুলাই ২০২০, ০২:০৫ PM

© ফাইল ফটো

বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোরে গুলিতে নিহত রিয়াজুল (৩২) বেনাপোল বন্দর থানার সীমান্তবর্তী ধান্যখোলা গ্রামের কাটু মোড়লের পুত্র।

৪৯ ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে রিয়াজুল মাদক নিয়ে ভারত থেকে দেশে ফিরছিলেন। এসময় বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফের টহল দল তাকে গুলি করে হত্যা করে। এসময় তার লাশ সীমান্তে ফেলে রেখে তারা চলে যায়।

তিনি আরও জানান, সকালের দিকে মাঠে গিয়ে গ্রামের লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশকে বিজিবি খবর দিলে তারা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬