সরকারি কর্মকর্তাকে পিটিয়ে বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার (ভিডিও)

০২ জুলাই ২০২০, ০৮:৪৭ AM

© সংগৃহীত

ফরিদপুরে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. লুৎফর রহমানকে মাতাল অবস্থায় শারীরিকভাবে লাঞ্ছিত করে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বরখাস্ত হয়েছেন। বুধবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ ফরিদপুর অঞ্চল সুমিত চৌধুরীকে (বিপি-৭৪০৬১১৯৭৪৪) সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ১২(১) অনুযায়ী চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন প্রতীয়মান হওয়ায় তাকে চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

প্রসঙ্গত, গত ৩০ জুন বিকেলে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়ক সংলগ্ন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সুমিত চৌধুরী নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ প্রবেশ করেন। সেখানে প্রথমে কর্তব্যরত হিসাবরক্ষণ হানিফ মোঃ উজ্জলকে গালিগালাজ করেন এবং চড় থাপ্পড় মারেন।

সেই সাথে পরিদর্শক তুহিন আলম ও সদ্য যোগদানকৃত নারী কর্মকর্তা সহকারী পরিচালক গীতা রানী দাসকে গালিগালাজ করেন। পরে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ লুৎফর রহমান তাকে বাধা দিতে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

সিসি টিভির ফুটেজের আলামতসহ অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করার চেষ্টা চালাযন তারা। এ সময় লুৎফর রহমান নিজের সম্মান রক্ষার্থে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামানের কাছে অভিযোগ দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ফরিদপুর নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আরিফ বলেন, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে, না হলে সমাজে অপরাধ বেড়ে যাবে। এখন তদন্ত হবে। তদন্তের রিপোর্টের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

সূত্র: ইত্তেফাক

বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো
  • ২০ জুন ২০২৬
হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন
  • ২০ জুন ২০২৬
পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান
  • ২০ জুন ২০২৬
নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
  • ২০ জুন ২০২৬
ভ্যাট ফোরামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল এডাস্ট
  • ১৯ জুন ২০২৬
বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান ইবি উপাচার্য…
  • ১৯ জুন ২০২৬