রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

১৯ জুন ২০২৬, ০৭:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

​রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ৬টায় ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদে থেকে নিচে পড়ে এই ঘটনা ঘটে।

​নিহত রিক্তা কিশোরগঞ্জ জেলার শাহিনের মেয়ে। তার মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই বাসার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিক্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ধানমন্ডির ১৫/এ নম্বর রোডে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

​এই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ: রাজধানী
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬