রাজধানীতে একই পরিবহনের পাল্লা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬ জুন ২০২৬, ০৭:২১ PM
শিকড় পরিবহণের দুই বাস

শিকড় পরিবহণের দুই বাস © সংগৃহীত

রাজধানীতে একই পরিবহনের দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতা ও একাধিকবার ধাক্কাধাক্কির ঘটনায় চরম আতঙ্ক ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ ঘটনায় কয়েকজন নারী ও বয়স্ক যাত্রী আহত হওয়ার পাশাপাশি এক বাসের চালক ও হেলপারকে মারধরের ঘটনাও ঘটেছে।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী শিকড় পরিবহনের দুটি বাসের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের অভিযোগ, শিকড় পরিবহনের ৪৫ নম্বর বাসটি কারওয়ান বাজার এলাকায় যাত্রী ওঠানামার জন্য থামলে একই প্রতিষ্ঠানের ৩৪ নম্বর বাসটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। পরে ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় আরও দুইবার একই ধরনের ধাক্কার ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, পরপর তিনবার ধাক্কা দেওয়ায় বাস দুটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজয় সরণি এলাকায় তৃতীয়বার ধাক্কার পর ক্ষুব্ধ যাত্রীরা ৩৪ নম্বর বাসের চালককে মারধর করেন।

এদিকে, ঘটনার পর ৪৫ নম্বর বাসটি দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে বাসে থাকা কয়েকজন নারী ও বয়স্ক যাত্রী আঘাত পান। এতে ক্ষুব্ধ হয়ে কিছু যাত্রী ওই বাসের চালককেও চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে বাসটি শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে পৌঁছালে একদল যুবক বাসটির গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা বাসটি আর চলতে দেবে না বলে যাত্রীদের নামিয়ে দেয় এবং চালক ও হেলপারকে নিয়ে গিয়ে গালাগালি ও মারধর করে।

ঘটনায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তাদের অনেকেই কাজীপাড়া, মিরপুর-১০ ও মিরপুর-১১ এলাকায় যাওয়ার পথে ছিলেন। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।

বাসটিতে থাকা এক নারী যাত্রী বলেন, ‘একই কোম্পানির দুটি বাস যেভাবে একে অপরকে ধাক্কা দিচ্ছিল, তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। যাত্রীদের জীবনের কোনো মূল্য যেন তাদের কাছে নেই।’

আরও কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, ৩৪ নম্বর বাসটি ইচ্ছাকৃতভাবে ৪৫ নম্বর বাসটিকে একাধিকবার ধাক্কা দিয়েছে। তারা প্রশ্ন তোলেন, এমন ঘটনায় কোনো প্রাণহানি ঘটলে দায়ভার কে নেবে।

অভিযোগের বিষয়ে ৪৫ নম্বর বাসের চালক বলেন, ‘কারওয়ান বাজারে প্রথমবার ধাক্কা দেওয়ার পর আমি কিছু বলিনি। পরে ফার্মগেট ও বিজয় সরণির কাছেও একই ঘটনা ঘটে। আমাকে নয়, ওই বাসের চালককে যাত্রীরাই মারধর করেছে।’

এ ঘটনার পর গণপরিবহনে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যাত্রীরা বেপরোয়া প্রতিযোগিতা বন্ধে এবং নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬